• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদ দাতা / ০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মোঃ বেলাল হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, মোফাজ্জল হোসেন হাওলাদার, রুহুল আমিন জোমাদ্দার, স্বপন শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে বরিশাল শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করবেন বাকেরগঞ্জের নেতাকর্মীরা।

এ ছাড়া আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন