• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনায় অবৈধভাবে মাদক সেবন করে শান্তিভঙ্গের দায়ে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবককে ২০ দিনের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আদালতের নথি সূত্রে জানা যায়, মাদক সেবন করে শান্তিভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা করা হয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ওই ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এ দণ্ডাদেশ দেন।
এ ঘটনায় মেঘনা সংক্রান্ত বিবিধ মামলা নম্বর ২০/২০২৬-এর প্রেক্ষিতে আদালত গত ৫ সেপ্টেম্বর দণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে প্রেরণের জন্য আদালত থেকে প্রয়োজনীয় পরোয়ানা জারি করা হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন