ঢাকা   ০৯:০৬:২৩ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

রামুতে ৬০ হাজার ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026,
  • 21 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার,মোহাম্মদ নুরুল আবছার:-

কক্সবাজারের রামুতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

গত ২ অক্টোবর ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২)কে গ্রেপ্তার করা হয়।

অপর অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি