ঢাকা   ০৭:১১:২১ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের কমিটির উদ্বোধনী সভা

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026,
  • 45 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: ছাব্বির হাসান: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ প্রেসক্লাব ধামইরহাট উপজেলা শাখা কমিটির এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সেক্রেটারি মোঃ মোকসেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন শাহ, সহ – সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, পত্নীতলা শাখা, নওগাঁ।

আরও উপস্থিত ছিলেন ​ধামইরহাট উপজেলা শাখা প্রেসক্লাবের সভাপতি এম. এ. বাশার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক মোঃ ছাব্বির হাসান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি হোসাইন ও সদস্য মোঃ তানভীরুল ইসলাম,সদস্য রতনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

​সভায় বক্তারা প্রেসক্লাবের সংগঠনকে আরও গতিশীল করা এবং বস্তুনিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি