• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধান পেলেন সেবাপ্রত্যাশীরা সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় রুবি গেট এলাকায় ড্রেন পরিষ্কার, স্থানীয়দের প্রশংসা রাশেদ খান মেননকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তি দাবি ‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’ আজ সহনীয় অবস্থায় ঢাকার বায়ুমান মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত দশমিনার কৃতি সন্তান হাবিবুর রহমান জলবায়ু মোকাবিলায় নাঙ্গলমোড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো উন্নতমানের চারা

মেঘনায় হেল্প ফাউন্ডেশনের উদ্যেগে ‘ যৌতুক ও মাদক বিরোধী’ শ্লোগানে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব সংবাদ দাতা / ৩৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :   কুমিল্লার মেঘনা উপজেলায় হেল্প ফাউন্ডেশনের  উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী শ্লোগানে   ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাধানগর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মুগারচর উদয়ন ক্লাব।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ইমাম, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, দৈনিক যুগান্তর পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি ফারুক হাসান, মেঘনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন