• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল হাসিনাকে সুযোগ দিয়ে কী অর্জন করতে চায় ভারত? প্রশ্ন তুলল বিএনপি

যাত্রাবাড়ীতে জুয়েলার্স মালিককে দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রাজধানীর যাত্রাবাড়ীতে এক জুয়েলার্স মালিক খুন হয়েছেন। যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগে বাইতুল আমান জামে মসজিদসংলগ্ন নিজ দোকানে মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইউনুস সরকার (৩৬)। তিনি সাথী জুয়েলার্সের মালিক। রাতে দোকানে ঢুকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ভোর ৪টায় তার মৃত্যু হয়।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ভাগিনা মো. আনিস জানান, তার মামা সাধারণত রাতে দেরি করে দোকান বন্ধ করেন। তিনি সাথী জুয়েলার্সের পাশাপাশি মুদি দোকানের ব্যবসাও করেন। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করার সময় তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তাকে বুকে ছুরিকাঘাত করলে তার চিৎকারে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আনিস জানান, দুর্বৃত্তরা দোকান থেকে টাকাপয়সা নিয়ে গেছে কিনা তা এখনও জানা যায়নি। দোকান খুললে জানা যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন