• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা

নববধুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা।

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০১৯

২৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

জকিগঞ্জ(সিলেট)প্রতিনিধি::
বিয়ের চারদিনের মাথায় নববধুর যৌনাঙ্গ কাঁচি দিয়ে কেটে ফেলেছেন তার স্বামী। সিলেটের ওসমানী হাসপাতালে ৫ দিনের চিকিৎসা শেষে ২৪ জুন নির্যাতিতা জকিগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন। ভয়ংকর বিভৎস এ ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার চারিগ্রামে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন চারিগ্রামের মৃত মুচব্বির আলীর ছেলে নাজিম উদ্দিন(৩৩)এর সাথে ১৩ জুন হরাইত্রিলোচন গ্রামের দিনমজুর আব্দুল গফুরের মেয়ে মামলার বাদী রুনা বেগমের বিয়ে হয়। বিয়ের প্রথম রাতেই রুনার স্বামী নাজিম উদ্দিন স্ত্রীকে বলেন বিয়েতে তার প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে। সে টাকা বাবার বাড়ী থেকে এনে দেয়ার জন্য রুনাকে চাপ দেন। ১৭ জুন গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতন্ডার সময় গামছা ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে মারধোরের এক পর্যায়ে রুনার যৌনাঙ্গে কাঁচি ঢুকিয়ে তা কেটে ফেলে।

এতে রুনা অজ্ঞান হয়ে যান। ভোরে রক্তাক্ত অবস্থায় গ্যাস চালিত অটো রিকসা (সিএনজি) দিয়ে বাবার বাড়ী পাঠিয়ে দেন স্বামী নাজিম। রুনাকে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রুনার বাবা নাজিম উদ্দিন বলেন, পাঁচদিন আমার মেয়ে হাসপতাল ভর্তি ছিলো। পাঁচ সন্তানের মধ্যে রুনা সবার বড় মেয়ে। লোন, ঋণের টাকায় মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করেছি। মেয়ের জামাই নাজিম আমার মেয়েটিকে সর্বনাশ করল। আমি বিচার চাই।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, জঘন্য ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন