• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

মেঘনায় পরিত্যক্ত ভবনের ছাদে বটবৃক্ষ ভিতরে গোডাউন!

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

১৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :  কুমিল্লার মেঘনা উপজেলায় পরিত্যক্ত ভবনের ছাদে বট বৃক্ষ আর ভিতরে মালের গোডাউন।

যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। ভবন টি উপজেলার সেননগর বাজারে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন বিজাগার । শতবর্ষী ভবনটি কে প্রায় ২০ বছর পূর্বে কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে সতর্কতা মুলক সাইনবোর্ড দিলেও বাজারের কিছু ব্যবসায়ী ভবনটির ভিতরে মালামাল রাখে। ঝুঁকি নিয়ে ভবনটি ব্যবহারের ফলে যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে পারে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস নতুন করে সতর্কীকরণ সাইনবোর্ড লাগালেও ভবনটি ব্যবহার হচ্ছে। এ দিকে ছাদের বট বৃক্ষ দেখলে ইচ্ছে হয় চেয়ে থাকতে কারন এত বড় বৃক্ষ পুরো ছাদ কে আবৃত করে রেখেছে অসাধারণ দৃষ্টি নন্দণ দৃশ্য। ইচ্ছে করলে দেখে আসতে পারেন। ভবনটির পাশেই গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ভবন ও ইউনিয়নস্বাস্থ্য কমপ্লেক্স মাঝখানে দাঁড়িয়ে আছে বিজাগার টি । এটি ভেঙ্গে ফেলার জন্য অনুরোধ করেছেন এলাকাবাসী। এটির কারনে এক দিকে হাসপাতালের সৌন্দর্য নষ্ট করছে অন্যদিকে এটির পাশ দিয়ে হেটে যাওয়া ও  ঝুঁকি পূর্ণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন