ঢাকা   ১১:০১:৩৪ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সদরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী কুটু নিহত

Reporter Name
  • Update Time : Thursday, May 16, 2019,
  • 441 Time View

১৬ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

কুমিল্লা সদরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম ওরফে কুটু (৩০)
নামে ৭ মামলার মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দেশিয়
তৈরি একটি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ এবং ৬৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় এ
বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওরফে কুটু সদরের সাতরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, সাতরায়
তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুলের বাড়িতে কোতয়ালী মডেল থানা পুলিশ অস্ত্র
উদ্ধারের অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ও তার সহযোগিরা
পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি
চালায়। একপর্যায়ে সন্ত্রাসী শহিদুল গুলিবিদ্ধ হন।পরে তাকে উদ্ধার করে
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন। নিহত শহিদুল ইসলাম ওরফে কুটুর বিরুদ্ধে অস্ত্র মাদকসহ
বিভিন্ন অভিযোগে থানায় ৭/৮টি মামলা রয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি