• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার সদরপুরের আটরশিতে হাতি দিয়ে চাঁদা তোলার সময় এক শিশু নিহত

গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না: আইজিপি

নিজস্ব সংবাদ দাতা / ৩৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

২৪ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,  একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জনকে পিটিয়ে হত্যা করেছে। নিহত একজনও ছেলেধরার সঙ্গে জড়িত ছিলো না, তারা ছিলো নিরপরাধ। এ ধরনের গণপিটুনি ঠেকাতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে  তিনি একথা বলেন।

এ সময় তিনি জানান, গুজব ছড়ানো অভিযোগে ৬০টি ফেসবুক পেজ, ২৫টি  ইউটিউব লিংক এবং ১০টি ভুয়া নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে।  শুক্রবার জুমার নামাজে খুৎবার সময় ইমামের মাধ্যমে গুজববিরোধী বক্তব্য প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ৩১ মামলা হয়েছে এবং ১০৩ জন্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ঘটনাতেই ছেলেধরার অস্তিত্ব মেলেনি।

এমন অবস্থায় বৃহস্পতিবার থেকে সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ। এছাড়া কোনো সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, একইসঙ্গে স্বল্প সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন