• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ শিক্ষার্থী সহ আহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

২৫ জুলাই ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় লক্ষীপুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ মেধাবী শিক্ষার্থী সহ তিন জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন শিক্ষার্থী সাইফুল ইসলাম শামীম (২০), ৯ ম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা সানজিতদ ও তাদের মা শাহানাজ আক্তার ।
আহত ২ শিক্ষার্থীর বাবা রমজান আলী বাদী হয়ে ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ ৩ জনের নামে অভিযোগ করেছে গজারিয়া থানায়
। বাদী রমজান আলী জানান পৈত্রিক ও ক্রয় সূত্রে দখলীয় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে বাড়ির সীমানায় কাজ করার সময় একই বাড়ির শহীদুল ইসলামের ২ ছেলে আতিউর রহমান, জাকির হোসেন তার স্ত্রী কুলসুম বেগমসহ ৪ থেকে ৫ জন অতর্কিত হামলা চালিয়ে ছেলে , মেয়ে এবং স্ত্রী কে পিটিয়ে আহত করেছে ।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই উত্তম কুমার অভিযোগ পত্র স্বীকার করে জানান দুই পক্ষ একই বংশের লোকজন। সীমানা নিয়ে দুই পক্ষর মাঝে হাতাহাতি ও ঠেলা ধাক্কার ঘটনা ঘটেছে। গুরুতর আহত কেউ নেই ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন