ঢাকা   ০১:৫৯:০৯ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেলো চায়ের দোকান

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2020,
  • 208 Time View

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারের হেমায়েতপুরে একটি সিএনজি স্টেশনের পাশে থাকা টিনশেডের চা দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চায়ের দোকানটি ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হেমায়েতপুর ঢাকা সিএনজি’র পাশে থাকা নূর আলমের চা দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সিএনজি পাম্পের পাশে থাকা ওই চা দোকানে হঠাৎ বিকট আওয়াজে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে টিনশেডের চা দোকানটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, টিনের চাল ও বেড়ার ওই দোকানটিতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হতো। চা ও ভাজা-পোড়া তৈরির কাজে ব্যবহার হতো সিলিন্ডারটি। সন্ধ্যার দিকে হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে দোকানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের দুটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাত্র দশ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, চুলার পাশে থাকা সিলিন্ডারটি উত্তপ্ত হয়েই বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কিন্তু আগুনে পুরো দোকানটি ভস্মীভূত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি