ঢাকা   ০১:৫৯:২০ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

শিক্ষক অপহরণ, তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : Wednesday, December 2, 2020,
  • 187 Time View

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝালকাঠি প্রতিনিধি:

শিক্ষককে অপহরণ ও মুক্তিপণের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির নলছিটিতে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃতরা হলেন নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্মসম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভির। ৩০ নভেম্বর তাদের বহিষ্কার করে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠান কেন্দ্রীয় ছাত্রলীগ।

জানা যায়, ব্লাকমেইলিং করে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক শিক্ষককে অপহরণের পর মারধর করে মুক্তিপণ দাবির অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১৯ নভেম্বর রাতে মামলা দায়ের করেন নলছিটির প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক মামুন কবির।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর রাতে শহরের স্টীমারঘাট থেকে তাকে অপহরণ করে কলবাড়ি এলাকায় নিয়ে মারধর করা হয়। এ সময় তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতারা। বিষয়টি আলোচিত হলে ১৯ নভেম্বর রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল-আমিন এক চিঠিতে অভিযুক্তদের কেন বহিস্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি জানতে পেরে তিন ছাত্র লীগ নেতাকে বহিস্কার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি