ঢাকা   ১২:০৭:২৬ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : Sunday, January 3, 2021,
  • 197 Time View

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনও কাজ করছে দমকল বাহিনী।

ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ৫১ মিনিটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

কারখানাটির শ্রমিক সূত্রে জানা যায়, সকালে সাড়ে ১০টার দিকে কাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইতোমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি