ঢাকা   ০১:০২:২২ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, বাড়িওয়ালা আটক

Reporter Name
  • Update Time : Thursday, June 10, 2021,
  • 243 Time View

১০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা বিটু আহম্মেদকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে যশোরের অভয়নগরে এ ঘটনা ঘটে।

উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে বিটু আহম্মেদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ছিলেন দুই সন্তানের জননী ওই নারী।

পুলিশ জানায়, কয়েক বছর আগে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী দুই সন্তান ও তাকে ফেলে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে একাই ওই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন।

দরজা খুললে মাংস কাটার ধারালো চাপাতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি করলে বিটু তাকে ও তার দুই কন্যাসন্তানকে হত্যা করবেন বলে হুমকি দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। মেডিকেল পরীক্ষার জন্য ওই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি