• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন

ঋণের টাকা শোধ করতে না পেরে বৃদ্ধ ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

১৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সন্তানদের ওপর অভিমান করে এক বৃদ্ধ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বৃদ্ধ ব্যবসায়ীর নাম জুলহাস গাজী (৬৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন লক্ষ্মীপুরা তালুকদারপাড়া এলাকার বাসিন্দা।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, জুলহাস গাজীর দুই ছেলে বিয়ের পর তাদের স্ত্রী-সন্তান নিয়ে আলাদা বসবাস করেন। তারা বাবা-মায়ের খোঁজখবর ও ভরণপোষণও দিতেন না। এ নিয়ে সন্তানদের প্রতি তাঁর অভিমান ও ক্ষোভ ছিল। তাই অভাব অনটনের সংসারের খরচ যোগাতে জুলহাস গাজী বৃদ্ধ বয়সে মহল্লায় মুরগি বিক্রি করতেন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে আজ ভোরের দিকে জুলহাস গাজী কীটনাশক পান করেন। স্বজনরা গুরুতর অবস্থায় তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন