ঢাকা   ০১:০০:৫৪ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

শ্লীলতাহানির অভিযোগে তিন নির্মাণ শ্রমিক আটক

Reporter Name
  • Update Time : Saturday, June 19, 2021,
  • 183 Time View

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে বগাপাড়া সেতুর নির্মাণ কাজের স্থান থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- ফজলুল হক সজিব(২০), মিয়াজন ইসলাম রাজু(১৬) ও তৌহিদুল ইসলাম(১৬)। তারা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। সবাই কাপ্তাইয়ের বগাপাড়া সেতু নির্মাণ কাজের শ্রমিক।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিমল তঞ্চঙ্গ্যা জানান, শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি (মঈন) দুপতারেঙ্গ পাহাড়ের ঢালে এক নারীকে তিনজন নির্মাণ শ্রমিক শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নারী আত্মরক্ষার্থে ধারালো দা দিয়ে ভয় দেখালে তারা পালিয়ে যান। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মেম্বার কাপ্তাই থানা অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি