• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

মধুমতি এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সোমবার (২১ জুন) সকাল থেকে ঈশ্বরদী-(ফরিদপুর) ভাঙ্গা রেলরুটের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ ঘোষণা করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুন) সকালে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ভাঙ্গা অভিমুখে যাত্রা করেনি আন্তঃনগর ট্রেনটি। ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ রেখে সপ্তাহের ছয়দিনই চলাচল করতো। সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী থেকে ভাঙ্গা অভিমুখে যাত্রা করতো। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে আবার প্রবেশ করতো।

সোমবার (২১ জুন) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই রেলরুটের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আজ সোমবার (২১ জুন) সকাল থেকে ঈশ্বরদী-ভাঙ্গা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলাচল বাতিল করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করবে না।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর থেকে জানা যায়, করোনা সংক্রমণের বিস্তার রোধকল্পে ১১ জুন (শুক্রবার) থেকে রাজশাহী থেকে ঢাকা-রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস, চিলাহাটি-রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল-রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, এবং রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল সম্পূর্ণ বাতিল করা হয়।

পরবর্তীতে রুট সংক্ষিপ্ত করে (১১ জুন) থেকে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রাজশাহী-খুলনা রেলরুটের সাগরদাঁড়ি এক্সপ্রেসটি ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-ভাঙ্গা রেলরুটের মধুমতি এক্সপ্রেসটি ঈশ্বরদী-ভাঙ্গা-ঈশ্বরদী, রাজশাহী-চিলাহাটিগামী রেলরুটের বরেন্দ্র এক্সপ্রেসটি আবদুলপুর-চিলাহাটি এবং রাজশাহী-গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-গোবরা রুটে সঠিক সময়ে চলাচল করছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন