• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ২

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

১৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি.কম,

অলিউল্লাহ, রাজশাহী ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তসলিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই হামলায় তসলিমের ছেলে নয়নও (২২) গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান আত্মীয়ের জানাজা শেষ করে বাড়ি ফিরছিলেন তসলিম উদ্দিন ও তার পরিবারের কয়েকজন। পথিমধ্যেই প্রতিবেশী প্রতিপক্ষ আবদুল কাদের মিনুর সাথে তাদের দেখা হয়। প্রতিপক্ষ মিনু জমি সংক্রান্ত বিষয় নিয়ে তসলিমকে অকথ্য ভাষায় গালিগালাজ শোনালে তাদের বাকবিতন্ডা হয়। এ অবস্থায়
মিনু তার লোকজন নিয়ে তসলিম উদ্দিন ও তার ছেলের ওপর হাসুয়া ও চাকু দিয়ে হামলা চালান। এতে তসলিম ও তার ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তসলিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ওসি বলেন, ‘হামলাকারী মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সবাই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তসলিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন