ঢাকা   ১১:০২:৫৯ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব নিশ্চিতে কুমিল্লায় পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025,
  • 545 Time View

 

বিপ্লব সিকদার :

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। সোমবার (০৭ অক্টোবর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ে সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।কুমিল্লা পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা।প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন। এখানে পুলিশের ভূমিকা হলো নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা। ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”তিনি আরও বলেন, “প্রতিটি পুলিশ সদস্যকে আইন, আচরণবিধি ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের লক্ষ্য হলো ‘নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।’”প্রধান অতিথি জনাব মোঃ ফারুক হোসেন বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন। নির্বাচনী দায়িত্ব পালনে যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার সক্ষমতা অর্জন করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য।”

প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি