ঢাকা   ০৯:০৩:৩০ এএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

বিপ্লব সিকদার
  • Update Time : Sunday, July 5, 2026,
  • 186 Time View

কুমিল্লা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ২, ৩ ও ৪-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (সিনিয়র জিএম) এবং জেনারেল ম্যানেজার (জিএম)গণ।
রোববার (৫ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।সাক্ষাৎকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা জেলার বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জেলার চলমান বিদ্যুৎ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। বিদ্যুৎ খাতে সেবার মান আরও উন্নত করতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।আলোচনা শেষে নবাগত জেলা প্রশাসক রোজী আক্তার কুমিল্লার সার্বিক বিদ্যুৎ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি