ঢাকা   ০৭:২৪:১৬ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 83 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আলোচিত অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযুক্ত কথিত ‘ক্যাসিনো সম্রাট’ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থেকে এলাকার যুবসমাজকে বিপথে পরিচালিত করছিলেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও অভিযোগ ছিল।

ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তারের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি