ঢাকা   ০৭:২৪:২৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 88 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শান্ত পাল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের ৪ নম্বর পিলারের পাইলিং করার সময় গ্যাসলাইন ফেটে বিপুল পরিমাণ গ্যাস বের হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বন্ধ রয়েছে অন্তত ৬টি সিএনজি ফিলিং স্টেশন।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসলাইন মেরামতের কাজ চলছে। তবে মেরামত সম্পন্ন করে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু করতে ঠিক কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি