ঢাকা   ০৪:১১:০৭ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026,
  • 69 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রনজিৎ সরকার রাজ:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা এবং বীরগঞ্জ থানা পুলিশ।

অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ বান্ডিল, মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫), নবী হোসেনের ছেলে সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০)-সহ তিনজনকে আটক করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাগুলো।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি