ঢাকা   ০৪:০৬:০২ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গাইবান্ধায় ডিবির অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026,
  • 127 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৮ বস্তা জিরানী (মোট ২,২০০ কেজি) জব্দ করা হয়েছে। এ ঘটনায় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জব্দকৃত জিরানী উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব জিরানী আসল জিরার সঙ্গে মিশিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

তদন্তে আরও জানা যায়, এ চক্রের মূল হোতা বগুড়ার শাহিন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আতিক ও শাহজালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি