ঢাকা   ১২:৩৮:৫০ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুর থানার অভিযানে দুই দিনে ১৫ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 74 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ছাব্বির হাসান:

নওগাঁ জেলার মহাদেবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে গত দুই দিনে বিভিন্ন মামলায় ও অভিযোগে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত অভিযানে নিয়মিত মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, গণউপদ্রবের অভিযোগে ২ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি