ঢাকা   ০৭:১১:২১ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বন বিভাগের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026,
  • 42 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ নুরুল আবছার,উখিয়া (কক্সবাজার) : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আয়োজনে HELP প্রকল্পের আওতায় স্থানীয় অংশীজনদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উখিয়ায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। কক্সবাজার ও ভাসানচরে সবুজ বেষ্টনী স্থাপন এবং রোহিঙ্গা প্রভাবিত এলাকায় বনায়ন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন উখিয়া বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুল ইসলাম। এ সময় আলোচনায় অংশ নেন উপকূলীয় অঞ্চলের এসিএফ আবুল কালাম আজাদ, উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান, সাংবাদিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া শাখার সভাপতি এম আয়াজ রবি এবং উখিয়া সদর প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।

কর্মশালার প্রথম দিনে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন বলে জানা গেছে। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণসংশ্লিষ্ট প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান।

কর্মশালাটি সঞ্চালনা করেন থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি