• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নয়ন তারা নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয় ওই নারীর দুই শিশু সন্তান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ষয়টি নিশ্চিত করেছেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত বুকিং সহকারী জাহাঙ্গীর আলম।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আওনা ইউপির অ্যাডভোকেট মতিউর রহমান রেল স্টেশনের দক্ষিণ পাশে স্থল-বাটিকামারী রোডের নাপিতবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়নতারা আওনা ইউপির চানপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। আহত দুই শিশু হলো মেয়ে নিশা ছেলে ইয়াসিন।

জগন্নাথগঞ্জ ঘাটের ব্যবসায়ী আবু বক্করের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম জানান, রেললাইন দিয়ে ওই নারী পায়ে হেঁটে যাবার সময় বিপরীত দিক থেকে যমুনা সেতুপূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ধলেশ্বরী ট্রেনে কাটা পড়ে। এ সময় নয়নতারার দুই পায়ের গোড়ালির নিচে পুরোটা থেতলিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা গুরুতর আহত তার দুই শিশু সন্তানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন