• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোনার আটপাড়ায় বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন খাইরুল ইসলাম নামে এক খামারি।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী খায়রুলের বরাত দিয়ে ওসি আলী হোসেন জানান, খায়রুলের ৮ পুকুরে রুই, কাতলা, মহাশুল, পাবদা, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এর মধ্যে ৩টি পুকুরে আজ ভোর রাতের কোনো এক সময় কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তার। এর সঠিক বিচারের দাবি জানান তিনি।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন