• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোনার দুর্গাপুরে ভাতিজার ছুরিকাঘাতে হাসেম (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগাও গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত হাসেম মিয়া দুর্গাপুর উপজেলার বনগাও গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহ নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বনগাও গ্রামের হাসেম মিয়া ও তার ভাই লতিফ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।  সোমবার সকালে হাসেম মিয়া বাড়ির সামনে জমিতে ধান কাটতে গেলে তার ভাই লতিফ মিয়া বাধা দেয়। এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভাতিজা লাবু মিয়াসহ অন্যান্যরা হাসেম মিয়াকে ছুরিকাঘাত করে।  এতে হাসেম মিয়া গুরুতর আহত হন। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য হাসেম মিয়ার মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন