• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

ফেনীতে ৪৩ শিবিরকর্মী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর শহরতলীর রাণীরহাটের কমিউনিটি সেন্টার থেকে ৪৩ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ‘হক কমিউনিটি সেন্টারে’ আয়োজিত সভা হতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সহায়তা তাদের আটক করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পাই কমিউনিটি সেন্টারে শিবিরকর্মীরা অনুষ্ঠান করছে। পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিউনিটি সেন্টারে যাই। সেখানে গিয়ে দেখতে পাই- দুইশত মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে ‘নবীনবরণ’ অনুষ্ঠানে যোগ দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শিবিরকর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।’

তিনি বলেন, ‘ঘটনা সহিংসার দিকে মোড় নিলে ওসি মো. আলমগীর হোসেনকে জানালে তিনি পুলিশ পাঠান। পরে পুলিশ এসে তাদের মধ্য থেকে ৪৩ জনকে আটক করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ সময় উপস্থিত শিবিরের অধিকাংশকর্মী পালিয়ে যায়। সেখান থেকে শিবিরের বিভিন্ন প্রচার ও প্রচারণাপত্র জব্দ করা হয় বলে জানান এই ইউপি চেয়ারম্যান। সভা থেকে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্রচারণা ও তরুণদের উদ্বুদ্ধ’ করছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

ওসি মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৩ জনকে আটক করে দুইভাগে থানায় নিয়ে আসে। এর মধ্যে আহতাবস্থায় তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন