• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ রুটে বন্ধ বাস চলাচল

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বরিশাল প্রতিনিধি:

বাস মালিকের উপর টেম্পো শ্রমিকদের হামলার জেরে বরিশাল-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠী জেলা বাস মালিক সমিতি।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টার পর থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও এ মহাসড়কে প্রতিনিয়ত থ্রি হুইলার যানবাহন চলছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে টেম্পো চলাচলে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পো চালকরা তাকে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, আমুয়া এবং খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠীর বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠীতে ঢুকতে দিচ্ছে না। যে কারণে বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন