• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে। নিহত রেহেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেপ্তার করেছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিম পাড়া) গ্রামে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে রোদে ধান শুকাচ্ছিল। এসময় ছেলে ইয়াসীন আরাফাত তার মা’র কাছে একটি ধারালো দা চায়। দা চাওয়ার কথা মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে গাছ থেকে ডাব পেড়ে খাবে। তাকে মা দা এনে দিয়ে ধান শুকানোর কাজে লেগে যায়। এসময় ছেলে ইয়াসীন পিছন দিক থেকে তার মায়ের ঘারে দা দিয়ে কুপ দিলে রেহেনা খাতুন মাটিতে পড়ে যায়। পরে সে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে মা’কে খুন করে।

ইউপি সদস্য আরো জানান, ইয়াসীন আরাফাত বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র। গত কয়েকদিন যাবত সে বাড়ির সকলের সাথে অসংলগ্ন আচরণ করছে। মানসিক ভারসাম্যহীন থাকায় সে এ কাজ করেছে। স্থানীয়রা তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

অভিযুক্ত ইয়াসীন আরাফাত জানান, মা’র আত্মার শান্তির জন্য সে তার মা’কে খুন করেছে। তবে এখন তার মা’র জন্য খুব কষ্ট লাগছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত ছেলে ইয়াসীন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন