• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মেঘনায় কোস্টগার্ডের টহল, ৪টি বেহুন্দি জাল জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে মেঘনা নদী থেকে ৪টি বেহুন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ জাল স্থানীয়ভাবে বাঁধা জাল বা বিন্দি জাল নামেও পরিচিত। এ জালের ছিদ্র এতটাই ছোট যে, প্রায় সব ধরনের নদীর মাছ, মাছের পোনা এমনকি ডিমও আটকা পড়ে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ১০ টায় এসব জাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান।

তিনি জানান, কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এবং ফিশারির যৌথ অভিযানে মেঘনা নদীর মোহনা, বহরিয়া, মিনি কক্সবাজার, লগিমারার চর এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে টহল দেওয়ার সময় নদীতে পাতানো অবস্থায় এই ৪টি বেহুন্দি জাল পাওয়া যায়। পরবর্তীতে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের নির্বাহী কর্মকর্তা ইসহাক এবং চাঁদপুর সদরের সহকারী মৎস কর্মকর্তা মাহবুব হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন