• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩৫) নামে এক ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের ১৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বৃহস্পতিবার দুপুরে সাবেক্ষং ইউনিয়নের দিকে যাওয়ার সময় ইউপিডিএফ’র সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য নয়ন চাকমা মারা যান।

এ সময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ চাঁদাবাজির ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

নানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে নানিয়ারচর থানায় নিয়ে আসা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন