• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গোপালগঞ্জে নারীসহ সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রাম ও সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মৃত কার্ত্তিক ঠিকাদারের ছেলে টিপু ঠিকাদার (২৮) ও মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ি গ্রামের মুক্তা আক্তার (৩৫)।

কাশিয়ানী থানার এস আই আলমগীর কবির জানান, চুরি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি টিপু সিকদার নিজ বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওড়াকান্দি গ্রামে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া জানান, প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মুক্তা আক্তার ভাকুড়ি গ্রামে অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একটি প্রতারণা মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে সে পলাতক ছিল।

বৃহস্পতিবার গ্রেপ্তার দুই জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন