• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লার দৌলতপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ১০ বসত ঘর

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

গ্যাস সিলিন্ডারের আগুনে কুমিল্লা শহরতলীর দৌলতপুরে পুড়ে গেল চার পরিবারের প্রায় ১০টি বসত ঘর। পুড়ে গেলে ক্ষতিগ্রস্তদের সব স্বপ্ন। ছাই হয়ে গেছে বসত ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র। শীতের এই রাতে গায়ের বস্ত্রটুকু ছাড়া তাদের সব পুড়ে গেছে। তাদের ঠাই এখন খোলা আকাশের নিচে। বুধবার সন্ধ্যায় দৌলতপুর রেলগেইট সংলগ্ন হারু ভূঁইয়ার বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানা যায়নি। কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর হারুন ভূইয়ার বাড়ির আমজাদ হোসেনের ভাড়াটিয়া ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মোজাম্মেল হক ও ফারুক ভূইয়ার ৪ বসত ঘর সহ ভাঢ়াটিয়াদের প্রায় ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস এর ৪টি ইউনিট এসে এক ঘন্টার মধ্যে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় দৌলতপুর এলাকার অধিবাসী আদর্শ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল জানান, অগ্নিকা-ের খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সাহসিকতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন