• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বখাটের নাম মঞ্জুর রহমান। সে ব্লাকমেইলিং করে তার কাছ থেকে কয়েক দফায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়।

এদিকে আপত্তিকর ছবি প্রকাশ হওয়ার পর শিশুসন্তানসহ স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন ওই গৃহবধূ।

ভিকটিম বৃহস্পতিবার জানান, তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকেন। তিনি শিশুসন্তান নিয়ে বাড়িতে থাকেন। বখাটে মঞ্জুর তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত। রাজি না হওয়ায় ভয়ভীতি দেখাত। এক পর্যায়ে গোপনে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছ এক বছরে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গত আগস্টে মঞ্জুর টেলিফোনে গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে ৬ লাখ টাকা দাবি করে। না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়েছে।

এদিকে এ ঘটনায় গ্রাম্য সালিশে সুবিচার না পেয়ে ভিকটিম ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর থানা আমলি আদালতে প্রতারক মঞ্জুর রহমানের বিরুদ্ধে গর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এছাড়া জীবনের নিরাপত্তা চেয়ে ১২ অক্টোবর মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ মঞ্জুরকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে বখাটে মঞ্জুর বলেছে, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণেই তার ছবি তুলেছিল। তার মোবাইল থেকে কে বা কারা যেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। ৫ লাখ টাকা নেয়ার কথা সে অস্বীকার করেছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন এবং তদন্তকারী কর্মকর্তা বলেন, প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল হয়েছে। গৃহবধূ মামলা করেছেন। আসামি মঞ্জুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন