• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

বাসের ধাক্কা সিএনজিতে: একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনসহ সাত জন নিহত হয়েছেন। অপর নিহত সিএনজির চালক।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি’র যাত্রী ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতপুরে সিএনজি চালিত একটি অটোরিকশাকে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা একই পরিবারের ছয় জনসহ সাত জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে চার জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।

নিহতরা হলেন- একই পরিবারের হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), চাচী খুশি বাদ্যকার (৫২) ও চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)। এছাড়া সিএনজি চালক জামাল শেখ (৩০)। নিহতদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হরেকৃষ্ণ বাদ্যকার সিএনজি ভাড়া করে দৌলতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। উপজেলার মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন