• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

লক্ষ্মীপুরে জিনের নাম ভাঙিয়ে নিজ মেয়েকে ধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, লক্ষ্মীপুর প্রতিনিধি:

১৩ বছরের স্কুলপড়ুয়া কিশোরী মেয়েকে ভয়ভীতি ও জিনের নাম ভাঙ্গিয়ে ধর্ষণের অভিযোগে মো: মনির নামে একজনকে গ্রেপ্তার করেছে রামগতি থানা পুলিশ। পরে তাকে সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ ডিসেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর গ্রামের মো. মোস্তফার পুত্র।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শনিবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে এগার দিকে মো. মনির তার নিজ ঘরে ৬ষ্ঠ শ্রেণীতেপড়ুয়া মেয়েকে ধর্ষণ করে।

পরে ওই স্কুলছাত্রী বিষয়টি তার মাকে অবহিত করে। একপর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি জেনে যায়। পরে তারা পিতা মনিরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে মনির তাদের বলে জিনে ধরেছে তাই তিনি কি করেছেন তা বুঝতে পারেননি।

এ ঘটনায় মনিরের স্ত্রী বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে পিতা মনিরকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন