• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় অসহায় মানুষের কাজ করছে হাইওয়ে পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাকরির দায়িত্বের পাশাপাশি অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ নারী পুরুষ সকল বয়সের মানুষের সহায়তায় কাজ করছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায় ভবেরচর হাইওয়ে পুলিশ নায়ক সিরাজ ও তার সহকর্মী হাইওয়ে পুলিশ কে নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ডে ডিউটি চলাকালীন সময়ে নির্বিঘ্নে নিরাপদে অত্যন্ত ব্যস্ততম স্ট্যান্ড ভবেরচর রাস্তা পারাপারে অসহায় মানুষের কল্যাণে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ । নায়ক সিরাজ জানান মানুষের কল্যাণে অসহায় মানুষের সহযোগিতা করতে এই ব্যস্ততম স্ট্যান্ডে দিনে বহুবার শত শত লোককে এই ভাবে সহযোগিতা করে যাচ্ছেন ।

ডিউটি পালন অবস্থায় সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে ঝুঁকিপূর্ণ পারাপারে মানুষদের সহযোগিতা করার জন্য এমন নির্দেশনা দিয়েছেন ভবেরচর হাই ইনচার্জ সালাউদ্দিন স্যার । ভবেরচর হাইওয়ে ইনচার্জ সালাউদ্দিন জুয়েল জানান পুলিশের কাজ জনগণের সেবা করা। জনগণের কাজ করতে গিয়ে নানামুখী দায়িত্ব পালন করতে হচ্ছে হাইওয়ে পুলিশকে ।ভবেরচর বাস স্ট্যান্ড গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি জায়গা। রাস্তা সচল রেখে প্রতিবন্ধী নারী পুরুষ ও অসহায় মানুষদের কে নিরাপদে নির্বিঘ্নে রাস্তা পারাপারে হাইওয়ে পুলিশ প্রতিদিনই কাজ করে যাচ্ছে । তিনি আরো জানান পুলিশ চাকরির পাশাপাশি মানুষের সহায়তা করে ইহকালে যেমন দোয়া ও পরকালে পুণ্য অর্জনের সক্ষম হচ্ছে । প্রতিদিন অনেক লোক পারাপারে হাইওয়ে পুলিশ সহযোগিতা অব্যাহত রেখেছে পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও কমিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন