• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লায় এক্স-রে করে পেটের ভেতর থেকে ২৬ শ ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

এক্স-রে পরীক্ষা করে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুরের হাকিমপুর থানার সাতকুড়ি গ্রামের মো.ইসমাইল হোসেনের ছেলে জামিল হোসেন ও কক্সবাজারের টেকনাফ থানার নাইট্যং পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো.আজিজুর রহমান।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব।

তিনি জানান, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলি এলাকায় বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হন। এরপর ওই মাদক ব্যবসায়ীরা তাদের পেটের ভেতর থেকে বিশেষ পদ্ধতিতে স্কচটেপ প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেটে থাকা মোট ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন