• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে তিতাস প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা তিতাস প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, সহ সভাপতি মোঃ হুমায়ূন কবির কাজল, সহ সভাপতি এমএ কাশেম ভূইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, শিক্ষার আলো ডট কমের বার্তা সম্পাদক শাহজামান শুভ ও সদস্য একেএম কামরুল হাসান তুষার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সহ সভাপতি এস এ ডিউক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন সাদ্দাম, কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানা, সদস্য মোঃ রাসেল মুন্সী, আলমগীর হোসেন, এমরান হোসেন লিটন, স্বাধীন মাহমুদ রুবেল ও শাহ পরান প্রমুখ।

উল্লেখ্য গত ১০ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে সংবাদ সংগ্রহকালে কতিপয় দুর্বত্তের হামলায় কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামরর সাধারণ সম্পাদক, জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার, অন নিউজের হেড অব নিউজ জহিরুল হক বাবুসহ ৪ জন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় ২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান এবং তদন্তপূর্বক সুষ্ঠু দাবী জানান। মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নিকট দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন