• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মাদকসহ কলেজ ছাত্রলীগের সভাপতি আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নওগাঁ সংবাদদাতা:

নওগাঁর ধামইরহাটে ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পলসহ মাসুদুর রহমান (২৫) ফারুক নামে এক কলেজ ছাত্রলীগের সভাপতিকে আটক করেছে ১৪বিজিবি। সোমবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদুর রহমান ফারুক বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুতের ছেলে। সে ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। মঙ্গলবার দুপুরে পত্নীতলা ১৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির টহল দলের সদস্যরা কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায়। এসময় অভিযানে ৩৯টি ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পল ও ১টি ১৫০সিসি হিরো হাংক মোটরসাইকেলসহ মাসুদুর রহমান ফারুককে আটক করা হয়। আটক মালামালের মূল্য দুই লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন