• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার(২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাটখিলের সুন্দরপুরের ১১ নম্বর পোলের গোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

নিহতরা হলেন— অটোরিকশার চালক ইদ্রিস (৪৫) এবং যাত্রী সুলতানা (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ারুল ইসলাম জানান, সুন্দরপুরের ১১ নম্বর পোলের গোড়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রিকশাচালক ইদ্রিস ও যাত্রী সুলতানা ঘটনাস্থলেই মারা যান। নিহত সুলতানা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায়।

ওসি আরও জানান, এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন