ঢাকা   ০১:৫৭:৩৮ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝরনায় পা পিছলে পড়ে ২ পর্যটকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 229 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রিছাং ঝরনায় পা পিছলে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরী পাড়ার প্রিতম নাথ(২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ(২৪)। প্রিয়তম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে ঝরনায় ঘুরতে আসেন। তারা পাহাড় বেয়ে ঝরনার উপরের অংশে উঠেন। তখন পা পিছলে দুইজনই নিচে পড়ে যান। সাঁতার না জানায় দুইজনের কেউ উঠতে পারেনি।

মরদেহ দু’টি উদ্ধার করা হয়ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি