ঢাকা   ১২:২২:২৭ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

Reporter Name
  • Update Time : Friday, January 1, 2021,
  • 214 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় রয়েল হোটেল অ‌্যান্ড রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন রেস্তোরাঁর ম্যানেজার ফরিদ (৪৪), শামসুল আলম (২২) ও রাসেল (১৭)।

দগ্ধদের বিকেল ৫টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, ফরিদের শরীরের ৩৬ শতাংশ, শামসুলের ১৪ শতাংশ এবং রাসেল ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ তিনজনের বাড়ি আড়াইহাজারের কাহিন্দি গ্রামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি