• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বগুড়ায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে শিরিন বেগম (২১) নামে এক গৃহবধূ।

শনিবার (২ জানুয়ারি) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিরিন বেগম বগুড়া শহরের চকলোকমান এলাকার মৃত নজির উদ্দিনে মেয়ে।

শিরিনের ছোটবোন সাবিহা জানান, ৫-৬ বছর আগে তাদের বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করেন। বড়বোন শিরিন দুই বছর আগে শিশু সন্তান রেখে প্রথম স্বামীকে ছেড়ে পালিয়ে শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ার আব্দুস সালামের ছেলে জিন্নাহকে বিয়ে করেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ ছিল না। ঘটনার দিন শিরিন ফোন করে ক্ষমা চেয়ে বলে স্বেচ্ছায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়েছি। আর কোন দিন তোদের সঙ্গে দেখা হবে না। হাতে গ্যাস ট্যাবলেট রয়েছে। চিরতরে চলে যাচ্ছি। পারলে এসে দেখে যাস।

এ সময় তাকে অনেক নিষেধ করলেও না শুনে ফোন কেটে দেয়। এরপর তার মৃত্যুর খবর পাই।

চকলোমান এলাকার আব্দুর রফিক শেখ মানিক নামে এক প্রতিবেশী জানান, শনিবার সন্ধ্যায় চকলোকমান এলাকার এক পরিচিত নারী ফোনে বলেন- শিরিন বগুড়া সাতমাথা এলাকায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আসেন। এরপর রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছার আগেই শিরিনের মৃত্যুর খবর পাই।

শিরিনের দ্বিতীয় স্বামী জিন্নাহ জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বেচ্ছায় শিরিন আমাকে তালাক দিয়ে তার সবকিছু নিয়ে চলে যায়। এরপর তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরে লোকমুখে শিরিনের মৃত্যুর খবর জেনেছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন