• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাই

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মানিকগঞ্জ সংবাদদাতা:

মানিকগঞ্জের সিংগাইরের গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি (২৮) লিটন মিয়াকে গুলি করে স্ক্র্যাচ কার্ড, সিম ও রিচার্জের লক্ষাধিক টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের জামসা এলাকায় এঘটনা ঘটে।

আহত লিটনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার বাগজান গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সিংগাইর গ্রামীণফোন সেন্টারের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, লিটন সিংগাইরের জামসা ও গোলাইডাঙ্গা এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। বেলা সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে আসার পথে জামসা এলাকায় অপর একটি মোটরসাইকেল থাকা দু’জন ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে লিটনের দুই পায়ে দু’টি গুলি করে দুর্বৃত্তরা ৭৬হাজার টাকার স্ক্রাচ কার্ড, ১০ হাজার টাকার নতুন সিম ও ৫০ হাজার টাকার লোডের সিম লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন