https://bindubanglatv.com/
১০ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব শিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন পুলিশ। আজ রবিবার মেঘনা থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। চুরি, ছিনতাই, ইভটিজিং, সহ বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার সভাপতি মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( হোমনা – মেঘনা, সার্কেল ) মো: ফজলুল করিম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সকল বাজারের সভাপতি সাধারন সম্পাদক সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য সম্প্রতি চুরি, ডাকাতি, বৃদ্ধিতে উপজেলায় আতংক সৃষ্টি হয়।